কিছু ট্রিকস মানলেই পেয়ে যাবেন প্রিয়াঙ্কার মতো আকর্ষণীয় ঠোঁট

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:১১ পিএম

প্রিয়াঙ্কা চোপড়ার মতো পূর্ণাঙ্গ ও মোহনীয় ঠোঁট পেতে অনেকেই ফিলার বা কসমেটিক সার্জারির কথা ভাবেন। তবে সব সময় সেই ঝুঁকি বা খরচ নেওয়া সম্ভব হয় না। সুখবর হলো— মাত্র কয়েক মিনিটের সঠিক মেকআপ কৌশল আর লিপলাইনারের নিখুঁত ব্যবহারেই ঠোঁটকে বড়, চওড়া বা পাতলা—যেভাবে চান সেভাবেই ফুটিয়ে তোলা যায়।

সঠিক টেকনিক জানলে পাতলা ঠোঁটও দেখতে হবে ভরাট ও আকর্ষণীয়। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই ঠোঁটের আকারে আনা যায় কাঙ্ক্ষিত পরিবর্তন।

ঠোঁট বড় ও চওড়া দেখাতে চাইলে

ঠোঁটের মাঝখানে যে স্বাভাবিক খাঁজ থাকে, তার সামান্য ওপরে লিপলাইনার ব্যবহার করুন। প্রান্তের দিকে হালকা ধনুকের মতো করে আউটলাইন আঁকুন। নিচের ঠোঁটেও একইভাবে প্রান্ত বরাবর লাইন টেনে ভেতরের দিকে মিলিয়ে নিন।
এরপর লাইনার দিয়ে ঠোঁটের ভেতরের অংশ ভরাট করে নিন এবং শেষে লিপস্টিক বা লিপজেল ব্যবহার করুন। এতে ঠোঁটের প্রকৃত আকার বদলাবে না, তবে দেখতে হবে আরও ফুলে ওঠা ও চওড়া।

পাতলা ও ন্যাচারাল লুক পেতে চাইলে

যাদের চওড়া ঠোঁট পছন্দ নয়, তারা লাইনার টানুন ঠোঁটের প্রাকৃতিক সীমানার ভেতরের দিকে। তারপর লাইনার ও লিপস্টিক দিয়ে ঠোঁট ভরাট করুন। এই কৌশলে ঠোঁট দেখাবে সরু, পরিমিত ও স্বাভাবিক।

মেকআপের আগে যত্ন জরুরি

লিপলাইনার বা লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁট স্ক্রাব করে মৃত কোষ তুলে ফেলুন। এরপর লিপ বাম লাগিয়ে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। শুষ্ক বা ফাটা ঠোঁটে কোনো মেকআপই সুন্দরভাবে বসে না।

নিখুঁত ফল পেতে মনে রাখুন

* নরম ও ক্রিমি লিপলাইনার ব্যবহার করুন

* লিপস্টিকের সঙ্গে লাইনারের রঙ মিলিয়ে নিন

* আউটলাইন করার পর লাইনার ভালোভাবে ব্লেন্ড করুন

* শেষে লিপস্টিক দিয়ে ঠোঁট পূর্ণ করুন

লিপলাইনারের এই ছোট্ট কৌশলগুলো ব্যবহার করে খুব সহজেই নিজের পছন্দমতো ঠোঁটের আকার তৈরি করা যায়—যা একদম ন্যাচারাল দেখায় এবং চোখে পড়ার মতো আলাদা আকর্ষণ যোগ করে আপনার মেকআপে।

এম