ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে।
সে হিসাবে ২০-২৪ মার্চ কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
আগামী ২৪ মার্চ থেকে নিয়মিত সংবাদপত্র প্রকাশ করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পিএস