জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:৪২ এএম

ঢাকা: জার্মানির মিউনিখের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

[217521]

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর