রাজধানী ঢাকায় ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকর করতে একটি নির্দেশিকা প্রকাশ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকাটি প্রকাশ করা হবে।
ডিএনসিসি সূত্র জানায়, এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকার উদ্দেশ্য, প্রয়োগ পদ্ধতি ও গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে ন্যায্যতা ও ভারসাম্য নিশ্চিত করতে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে আইনসম্মতভাবে ভাড়া নির্ধারণ, বাড়িভাড়া বৃদ্ধি এবং উভয় পক্ষের দায়িত্ব ও অধিকার স্পষ্ট করাই এর মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিজে নির্দেশিকাটি উপস্থাপন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।
এম