নির্বাচনের দিন যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা, চলবে যেসব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৪৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার সারা দেশে বিশেষ যান চলাচলের বিধিনিষেধ আরোপ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত নির্দেশনা দিয়েছে।

মূল বিধিনিষেধ:

ভোটগ্রহণের দিন, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

সময়: ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা)।

মোটরসাইকেল চলাচল: ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (৭২ ঘণ্টা) বন্ধ।

বিধিনিষেধ থেকে ছাড়:

১. আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষক।

২. জরুরি সেবা, চিকিৎসা ও ওষুধ পরিবহন, প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং সংবাদপত্র বহনকারী যানবাহন।

৩. বিদেশগামী বা ফেরত যাত্রীরা পাসপোর্ট ও টিকিট দেখালে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা নেই।

৪. দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ও স্থানীয় চলাচলে শিথিলতা থাকবে।

৫. নির্বাচন প্রার্থী ও এজেন্টদের অনুমোদিত স্টিকার প্রদর্শন করে ছোট যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস) ব্যবহার করার অনুমতি।

৬. সাংবাদিক ও পর্যবেক্ষকরাও অনুমোদনের ভিত্তিতে যানবাহন বা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

৭. নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন এবং বিটিআরসি লাইসেন্সপ্রাপ্ত টেলিকম যানবাহন চলাচলের বাইরে থাকবে।

এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন।

এম