সামসুল হক খান স্কুল কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: ঢাকা-৫ আসনের ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৪নং ভোটকেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান।

কেন্দ্র সূত্রে জানা যায়, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক নারী ভোটার পরিচয়ে ভোট দেন। পরে প্রকৃত ভোটার উপস্থিত হলে বিষয়টি ধরা পড়ে।

প্রিজাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি জাল ভোট পড়েছে। প্রকৃত ভোটার আসার পর বিষয়টি জানতে পারি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রকৃত ভোটারের ভোট গ্রহণ করে তা আলাদা করে সংরক্ষণ করা হয়েছে।”

এর আগে বুধবার রাতে একই কেন্দ্রে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

পিএস