পোস্টাল ব্যালটে ভোট দিলেন যতজন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৫৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই সুযোগ পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পোস্টাল ব্যালটে ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের (ICPV)সংক্ষিপ্ত বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। 
 
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

পিএস