রাজধানীর কুড়িলে নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন ফুটওভার ব্রিজের দিকে এবং পাশের ভবনগুলোতে ছড়িয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এম