টানা পাঁচ দিন ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:০৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: গত মাস অর্থাৎ মার্চ মাসেই দীর্ঘ ছুটি কাটিয়েছে চাকরিজীবীরা। এপ্রিল মাসেও দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।

চলতি সপ্তাহে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের।

মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থা করতে পারলেই একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা।

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।

এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুইদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।

পিএস