সরকার ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তন করে প্রতি বছর ২১ মে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ৪ জুন এ দিবসটি পালিত হতো।
বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন পায়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে আসছে। বিশ্বের চা উৎপাদনকারী বিভিন্ন দেশ-যেমন ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম-এ দিনটিকেই আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে।
আন্তর্জাতিক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ সংশোধন আনা হয়েছে।
এসএইচ