যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনর্খননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন। এরপর সমাবেশে যোগদানের কথা রয়েছে তার।
উদ্বোধনী অনুষ্ঠানে খালপাড়ে ফলক উন্মোচন করেন তিনি। ফলকে উল্লেখ করা হয়, এটি একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত ‘জিয়া খাল’, যা ১৯৭৬ সালে স্বেচ্ছাশ্রমে খনন করা হয়েছিল।
পরে প্রধানমন্ত্রী কোদাল হাতে নিয়ে খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেন। এর মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার একটি প্রতীকী সূচনাও করা হয় বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও অন্যান্য দপ্তরের একাধিক মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারি সূত্র জানায়, দীর্ঘদিন অকার্যকর অবস্থায় থাকা খালটি এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনরায় খনন করা হচ্ছে। এর লক্ষ্য হলো পানি প্রবাহ স্বাভাবিক করা, কৃষি সেচ সুবিধা বাড়ানো এবং স্থানীয় পরিবেশ উন্নয়ন।
স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এম