সন্তানের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা থাকলে ভিসা আবেদন বাতিল হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
বুধবার (২৯ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় জানানো হয়, শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা দেশটির ভিসা নীতিমালার পরিপন্থি।
পোস্টে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন কোনো আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন করা, তাহলে তার ট্যুরিস্ট ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
দূতাবাস আরও জানায়, এ ধরনের কর্মকাণ্ড অনুমোদিত নয় এবং আবেদনকারীদের সঠিক ও স্বচ্ছ উদ্দেশ্য উল্লেখ করে ভিসার জন্য আবেদন করতে হবে। ভুল তথ্য প্রদান বা প্রকৃত উদ্দেশ্য গোপন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকার পাশাপাশি ভিসা নীতিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এম