‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, ব্যয় সাড়ে ১৪ হাজার কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:৩৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (১১ জুন)। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট উপস্থাপন করবেন। বাজেটে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তাব করা হবে।

বাজেটে আগামী অর্থবছরে সরকার সামাজিক সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে ৪১ লাখ নারীকে এই ফ্যামিলি কার্ড দিবে। এতে এক বছরে সরকারের ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা।

বাজেট প্রস্তাবনায় ২০২৪ সালের মধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করার পরিকল্পনা করছে সরকার।

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি ধরা হয়েছে। এতে করে বাজেটে ঘাটতি ধরা হয়েছ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৩.৬ শতাংশ।

বাজেটে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে। যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ৯১ হাজার কোটি টাকা।

পিএস