রাজধানীর ছয় স্থানে আজ তারেক রহমানের জনসভা, কোথায় কখন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:০৯ এএম

রাজধানীতে ছয়টি নির্বাচনি জনসভায় আজ বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। 

তিনি জানান, প্রথম দিন ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় যোগ দেবেন তিনি। 

মাহদী আমিন জানান, এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন।

এম