বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলমত, ধর্ম, বর্ণ বা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না এবং ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, কোনো রকমের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা যাবে। সরকারি দল, বিরোধীদল বা ভিন্নমতের যে কোনো বাংলাদেশি নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে এবং আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে।
এসএইচ