‘গেট আউট চুপ্পু’: হাসনাত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:১৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াক আউন করে বিরোধী দল। ওয়াক আউট করেই এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেববুকে এক পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ওয়াকআউটের পরপরই তিনি ফেসবুকে পোস্ট করেন।
 
ওই পোস্টে তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন—‘Get out Chuppu’।
 
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সবার ধারণা এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত।
  
তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
 
তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

পিএস