কোরবানির মাংস বিক্রি কি জায়েজ, ইসলাম কি বলে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৮:২৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: কোরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান শিক্ষা। প্রতি বছর আরবি মাস জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর নির্দেশ পালনের জন্য কোরবানি দিয়ে থাকেন।

তবে দুঃখজনক বিষয় হলো, কোরবানির ঈদের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরবানির গোশত বিক্রি করা হয়। তাই অনেকেই জানতে চান, কোরবানির গোশত বিক্রি করা ইসলামি শরিয়তে জায়েজ কি না।

[270980]

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়। কারণ কোরবানির পশু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই এর গোশত বিক্রি করে অর্থ উপার্জন করা ইবাদতের উদ্দেশ্যের পরিপন্থি।

হাদিসে আছে, হজরত আলি (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কোরবানির পশুর গোশত, চামড়া ও অন্যান্য অংশ সদকা করে দিই এবং জবাইকারীর পারিশ্রমিক সেখান থেকে না দিই। (মুসলিম: ১৩১৭)

শরিয়ত মোতাবেক, কোরবানির পশুর কোনো অংশ (যেমন: গোশত, চামড়া, চর্বি বা হাড়) বিক্রি করে ব্যক্তিগত কাজে অর্থ ব্যবহার করা বৈধ নয়। যদি কেউ ভুলবশত বিক্রি করে, তাহলে সেই অর্থ সদকা করে দিতে হবে।

এসআই