বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কখন শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৯:৪৩ এএম
ফাইল ছবি:

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা যাবে না।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে। গ্রহণের সমাপ্তি ঘটবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো গ্রহণের স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

আজকের সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার আকাশে।

গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিটে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এ গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ সকাল ১০টা ১৩ মিনিটে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দেখা যাবে। বিকেল ৫টা ৪৮ মিনিটে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিমে গ্রহণের সমাপ্তি ঘটবে।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যায়। সাধারণত অমাবস্যার পর নতুন চাঁদ উঠলে এই ঘটনা ঘটে।

আজকের সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।