ঢাকা: শাকিরার সুললিত কণ্ঠে ২০১০ বিশ্বকাপের গান ‘ওয়াকা, ওয়াকা’ এখনো জনপ্রিয়। স্পেন সেবার দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপও জিতল আর পিকেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পেয়ে যান জীবনের ‘ধ্রবতারা’ শাকিরাকে।
ওই বিশ্বকাপ থেকেই মূলত প্রেমের সম্পর্কে জড়ান পিকে-শাকিরা। দুই ভুবনের এই দুই তারকার ঘরে দুটি সন্তান আছে-মিলান ও সাশা।
সব মিলিয়ে সুখের সংসার তাদের। অবাক করা বিষয় হল, একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন পিকে-শাকিরা। কিন্তু বিয়েটা এখনো করছেন না।
তাদের সংসার যদি এতই সুখের হয় তাহলে বিয়ে করছে না কেন? কলম্বিয়ান গায়িকা শাকিরার জবাব, ‘বিয়ের নাম শুনলে ভয় লাগে।’
অর্থাৎ পিকের বিয়ে করা স্ত্রী হয়ে জীবন কাটানোর ইচ্ছে নেই শাকিরার। এ গায়িকা জানান, বিয়েটা আমার কাছে অনেকটাই নিষিদ্ধ সেই ফলের মতো।
এরপর এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও শাকিরার অনেক ভক্ত মনে করছেন, শাকিরা বেহেস্তের সেই নিষিদ্ধ ফলকেই বুঝিয়েছেন।
অর্থাৎ যেটা বেহেস্তের মধ্যে হযরত আদম (আ.) ও হাওয়া (রাঃ) কে আল্লাহ পাক খেতে নিষেধ করেছিলেন। কিন্তু সেখানেও শয়তানি ধোকায় পড়ে আল্লাহর আদেশ অমান্য করে ফেলেন তারা। পরে বেহেস্ত থেকে আদম (আ.) ও হাওয়া (রাঃ) কে বের করে দুনিয়ায় প্রেরণ করার নির্দেশ দেন।
বিয়ে নিয়ে শাকিরা আরো বলেন, আমি চাই সে আমার প্রতি মনোযোগী থাকুক। এটা বুঝুক, তার ব্যবহারের ওপরই সম্পর্কটা কেমন হবে সেটা নির্ভর করবে।’ অর্থাৎ, বিয়ের পর সঙ্গীর ব্যাপারে গা ছাড়া ভাবটা একদমই পছন্দ নয় শাকিরার। প্রেমটা থাকলে মনোযোগ ও দায়িত্ব দুটোই থাকে বলে মনে করেন তিনি।
স্পেনের সাবেক ডিফেন্ডার পিকে এর আগে আর্জেন্টাইন সাময়িকী ‘ভিভা’য় বলেছেন, শাকিরা এবং তিনি ‘প্রথাগত সব জুটির মতো নন।’
তিনি বলেছিলেন, ‘এমন নয় যে আমাদের মধ্যে কাজ ভাগাভাগি করে নেওয়ার লিখিত চুক্তি আছে। আমরা দুজনেই খুব দায়িত্ববান বাবা–মা, একে–অন্যকে সহায়তা করি, পরিবারকেও করি। এ ছাড়া অন্য কোনো পথ আমাদের জানা নেই।’
সোনালীনিউজ/এআর