ঢাকা: অবশেষে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে যোগ দিয়েছেন তিনি।
গত পরশু দিন ভিয়েতনাম আসার কথা থাকলেও হামজার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছেছেন।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ৩০ মিনিটের বেশি সময় লাগে।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। ঐ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে জামালরা ঢাকায় আসবেন আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন।
পিএস