ঢাকা: সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো রকম শতক পার করে ১১০ রানের মামুলি লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। জবাবে মারকুটে মিচেল মার্শের ঝোড়ো অর্ধশতকে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় অজিরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে দলের হয়ে একাই লড়াই চালিয়ে যান ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ৫১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মিশেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লে তে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করে অজিরা। নবম ওভারে মার্শকে সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। ততক্ষণে মার্শের ২৮ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস অজিদের জয়ের কাছাকাছি নিয়ে যায়।
তারপর ১৩ বলে ১৫ রানে কনোলি সাজঘরে ফিরলেও জয় থেকে ১০ রান দূরে ছিল অজিরা।
১১ তম ওভারে ব্যাট করতে নেমে পরপর দুই বলে দুই ছয় মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় টিম ডেভিড। ৭ উইকেটের বড় জয়ে টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।
পিএস