২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ ফ্রান্স। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির এই 'ব্লকবাস্টার' সেমিফাইনাল ঘিরে ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।
প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পাত্তাই দেয়নি ফ্রান্স। আফ্রিকান দলটিকে ২-০ গোলে উড়িয়ে আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে ফরাসিরা। এবার বেলজিয়ামকে বিদায় করে তাদের সঙ্গী হলো স্পেন। ইউরোপের দুই জায়ান্টের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত একটায় মুখোমুখি হবে দুদল।
এদিন ম্যাচের প্রথমার্ধের ৩০ মিনিটে ফাভিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ১০ মিনিট পরেই চার্লস ডি কেটেলারার গোলে সমতায় ফেরে বেলজিয়াম। তবে দ্বিতীয়ার্ধে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া চোট পেয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় রেড ডেভিলরা। এরপর ৮৮ মিনিটে চমৎকার গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন মিকেল মেরিনো।
সেমিফাইনালে ফ্রান্স-স্পেন মহারণটি এখন ফুটবল বিশ্বে ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে পরিচিতি পেয়েছে। একদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সের দুর্দান্ত গতিময় ফুটবল, অন্যদিকে লামিনে ইয়ামালের স্পেনের ঐতিহ্যবাহী ছন্দময় ‘টিকিটাকা’ কৌশলের লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।
একদিকে, ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন। অন্যদিকে, বর্তমান রানার্সআপ ফ্রান্সও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ডালাসের এই স্টেডিয়ামে আগামী মঙ্গলবার রাতে দুই ইউরোপীয় জায়ান্টের এই লড়াই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে।
এম