আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, সর্বোচ্চ দূষণ কল্যাণপুরে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৯:২৯ এএম
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’/ছবি: সংগৃহীত

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের চতুর্থ দূষিত শহরের তালিকায় আজও রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার হিসাব অনুযায়ী সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫—যার উপস্থিতি আজ সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের প্রায় ১৭ গুণ বেশি।

আইকিউএয়ারের তথ্যমতে, আজ ঢাকার সবচেয়ে দূষিত এলাকা কল্যাণপুর, যেখানে একিউআই স্কোর ২১২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে।

এর পরেই রয়েছে— বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫)। এসব একালায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজকের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৬৩—বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কলকাতা, যেগুলোর বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এম