ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:০২ এএম

ছুটির দিনেও ঢাকার বাতাসে স্বস্তি নেই। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বায়ুমান আবারও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে, যা নগরবাসীর জন্য উদ্বেগ বাড়াচ্ছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা একিউআই -এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো—যেখানে একিউআই ৬৫৮। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লী (একিউআই ৩৪৫) এবং তৃতীয় অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই (একিউআই ২০৫)।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, যার একিউআই ১৮১। অন্যদিকে ১৭১ একিউআই স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানের মধ্যে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়, আর ৫১ থেকে ১০০ মাঝারি। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে সেটি ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থাকে নির্দেশ করে।

এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা অন্যান্য অসুস্থতায় ভোগা ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দূষণের মাত্রা বেশি থাকলে বাইরে কাজ সীমিত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এম