জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
অন্যদিকে, ঢাকার বায়ুর মানেরও কিছুটা অবনতি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির দূষণ ১৭৭ স্কোর অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় ১১ নম্বরে রয়েছে ঢাকা।
এই শহরের দূষণ স্কোর ১০৮ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
এদিকে, সোমবার দূষণের শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। সোমবার লাহোর শীর্ষে ছিল। আজ সকালে এই শহরটি রয়েছে ১২ নম্বরে।
যার বায়ুমান স্কোর ১০৬।
সোমবার রাজধানী ঢাকা ছিল ২০ নম্বরে আর বায়ুর মান ছিল মাঝারি বা সহনীয় পর্যায়ে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এম