• ঢাকা
  • শনিবার, ৩০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রকৃতির সৌন্দর্যে ঘেরা গোমতী বিলাস


মঈন নাসের খাঁন: আগস্ট ১৯, ২০২৩, ১০:৪৫ এএম
প্রকৃতির সৌন্দর্যে ঘেরা গোমতী বিলাস

কুমিল্লা: প্রকৃতির অপার সৌর্ন্দযে ঘেরা কুমিল্লা গোমতী বিলাস। গোমতী নদীর পাড় ঘেষা এই বিলাসে রয়েছে ভ্রমন পিপাসুদের সময় কাটানোর জন্য বিভিন্ন ব্যবস্থা। কিডস্ জোন, নৌকা ভ্রমণের সুবিধাসহ রয়েছে সুস্বাদু খাবারের ব্যাবস্থা। 

লাইভ কিচেনে তৈরি করা হবে র্অডার করা খাবার যা চাইলেই নিজ চোখে দেখতে পারবেন। গোমীর বাতাস গায়ে লাগিয়ে উপভোগ করতে পারবেন মুখরোচক খাবার। নৌকাতে বসেও খাবারের ব্যাবস্থা রয়েছে।

কুমিল্লা শহর থেকে গোমতী বিলাস যাওয়ার যোগাযোগ ব্যাবস্থা খুবই ভালো। শহর থেকে রিক্সা, সিএনজি অথবা আপনার ব্যক্তিগত গাড়িতে যেতে পারেন। সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট। গোমতী নদীর তীরে বিশাল জায়গা নিয়ে মো. মান্নান কবীর ভূঁইয়া এবং মো. মিজানুর রহমানের পরিচালনায় গড়ে উঠেছে গোমতী বিলাস। 

শহরের কোলাহল থেকে খানিকটা সময়ের জন্য হলেও মুক্তি মিলে যেন এখানে এসে। পরিবারের সবাইকে নিয়ে এখানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে। 

গোমতী বিলাসে ঠিক পাড় ঘেঁষে রয়েছে নৌকায় করে ঘুরে বেরানোর ব্যাবস্থা। গোমতী বিলাসে ডুকতেই চোখে পড়ে গোমতী নার্সারি। যেখানে নানান প্রজাতির গাছের যেনো মেলা বসেছে। চোখ জুড়ানোর দৃষ্টিনন্দন এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের জন্য খুব পছন্দের জায়গা। 

গোমতী বিলাসে ঘুরতে যাওয়া দশম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান রজনী বলেন, এখানে এসে ঘুরতে ভালো লাগে। স্কুল ছুটির দিন গুলোতে আমি ফেন্ডের সাথে ঘুরতে আশি। এখানে এসে নৌকা ভ্রমন করা যায়। এবং ভালো খাবার পাওয়া যায়। 

ভ্রমন পিপাসুরা জানান, গোমতী বিলাস অনেক সুন্দর। আমি কয়েকদিন পর পর আশি। কুমিল্লা এতো সুন্দর একটা রিসোর্ট দিয়েছে। আমাদের কাছে খুব ভালো লেগেছে। 

আঁখি আক্তার নামে একজন বলেন, এটা আমার দ্বিতীয় কুমিল্লা ভ্রমন। আমি ঢাকা থেকে এসেছি বন্ধুর বাসায়। বন্ধুর কাছে গোমতী বিলাসের কথা শুনে দেখতে চলে আসলাম। খুব ভালো লেগেছে এসে এখানে। এখানের সব কিছু খুব ভালো। 

গোমতী বিলাসের পরিচালক মো: মান্নান কবীর ভূঁইয়া বলেন, পর্যটনের মত একটা কিছু গড়ে তুলেছি। কুমিল্লাতে ঘোড়ার মত তেমন কোনো স্পেস নেই। আমরা উদ্যোক্তা নিয়েছি কারন কুমিল্লা গোমতী নদীর তীরে সুন্দর কিছু হয় এবং মানুষ যেন ঘুরতে আসে।
 
এআর

Link copied!