• ঢাকা
  • শনিবার, ৩০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনার দামে বড় লাফ


আন্তর্জাতিক ডেস্ক মে ৩০, ২০২৬, ০৬:১০ পিএম
সোনার দামে বড় লাফ

ফাইল ছবি

ঢাকা: বিশ্বজাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী। শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী হয়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, স্পট গোল্ডের দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৬.৮৪ ডলারে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার সোনার দাম দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরবর্তীতে তা ঘুরে দাঁড়ায় এবং ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক অগ্রগতি, মার্কিন ডলারের দুর্বলতা এবং তেলের দাম কমে যাওয়ায় সোনার বাজারে নতুন করে ক্রয়চাপ তৈরি হয়েছে। ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে ওঠে, যা চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

তবে বাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের উচ্চ সুদের হার দীর্ঘ সময় বজায় রাখার সম্ভাবনা সোনার দামের ওপর চাপ সৃষ্টি করছে। উচ্চ সুদের হার সোনার মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কিছুটা কমিয়ে দেয়।

এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণভোক্তা দেশ ভারত ও চীনে সোনার চাহিদা তুলনামূলকভাবে দুর্বল রয়েছে। ভারতে উচ্চ মূল্য ও আমদানি শুল্কের কারণে ক্রেতারা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে চীনেও বাজারে সতর্ক মনোভাবের কারণে সোনার প্রিমিয়াম কমেছে।

এদিকে স্পট মার্কেটে সিলভারের দাম প্রতি আউন্স ৭৫.৬২ ডলারে অপরিবর্তিত ছিল এবং মাসিক ভিত্তিতে লাভের পথে ছিল। অন্যদিকে প্লাটিনামের দাম ০.৩% কমে ১ হাজার ৯১৭.৬৫ ডলার হয়েছে আর প্যালাডিয়ামের দাম ১.১% কমে ১ হাজার ৩৫২.২৪ ডলারে লেনদেন হয়েছে।

পিএস

Link copied!