• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কামরাঙ্গার গোলাপী রঙের ফুল মুগ্ধ করে সবাইকে


নান্দাইল প্রতিনিধি:  অক্টোবর ২২, ২০২৩, ১০:০৪ পিএম
কামরাঙ্গার গোলাপী রঙের ফুল মুগ্ধ করে সবাইকে

নান্দাইল: কামরাঙ্গা একটা ফলের নাম হলেও এর ফুলটাও দেখতে অনেক সুন্দর। জাম রঙা গোলাপী রঙের ফুলগুলো যেন থোকা থোকায় ঝুলে আছে। ছোট ছোট এই ফুলগুলো দেখতে খুবই চমৎকার। একটা সময় এইটা ফলের গাছ হিসাবে লাগানো হলেও এখন অনেক বাড়িতে এটিকে সৌন্দর্যের জন্যও লাগানো হয়ে থাকে। কারণ এর আকর্ষণীয় ফুল আর চকচকে রঙিন কচি পাতা বাড়ির সৌন্দর্য বাড়ায়, আকর্ষণ করে সবাইকে।

কামরাঙা ফুলের মিষ্টি ঘ্রাণে মৌমাছির ছুটোছুটি বাড়ছে। তাদের গুন গুন শব্দে মুখরিত চারপাশ।পরাগায়ণ ও মধু সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছে মৌমাছির ঝাঁক। কামরাঙা ফুলের মিষ্টি ঘ্রাণে যেন হারিয়ে যায় মন।

ময়মনসিংহের নান্দাইলে ফুলে ফুলে ছেয়ে গেছে কামরাঙা গাছ।এরিমধ্যে মুকুল আসতে শুরু করেছে। গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে। ফুলের দরুন বহুগুণ বেড়ে গেছে কামরাঙা গাছের সৌন্দর্য। টক-মিষ্টি স্বাদের কামরাঙা নারী -পুরুষ অনেকেরই পছন্দ।

সরেজমিন উপজেলার শ্রিপুর গ্রামে গিয়ে দেখা গেছে, মিজানুর রহমানের কামরাঙ্গা গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে। কামরাঙ্গা ফুলে প্রজাপতি ও মৌমাছিদের আনাগোনা বেড়েছে। তাদের উড়োউড়ি আর গুনগুন শব্দ বিমোহিত করছে পথচারীদের। ফুল থেকে উঁকি দিচ্ছে মুকুল। এমন সৌন্দর্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমী সবাইকে।

মো.সোহাগ নামে এক কলেজ ছাত্র বলেন, আমাদের বাড়িতে কামরাঙা গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে। রঙিন ফুল দেখতে অনেক সুন্দর, খুবই চমৎকার। আমার খুবই ভালো লাগে। বিভিন্ন বয়সের মানুষ আসছেন, অনেকে সেলফি, কেউবা ভিডিও করছেন।

হাসাইন, রায়হান, ফারজানা, তালহাসহ অনেক শিশু কামরাঙা ফুল নিয়ে যেন মেতেছে। গাছের মালিক মিজানুর রহমান জানান, আমি শখ করে কামরাঙা গাছ লাগিয়েছি। প্রতিবছর পর্যাপ্ত কামরাঙা ধরে। এ বছর গাছে প্রচুর ফুল ফুটেছে। রঙিন ফুল দেখতে খুবই চমৎকার। যা সবাইকে মুগ্ধ করে।

এআর

Link copied!