• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএবির নতুন ভাইস চেয়ারম্যান শরীফ জহির ও রাশেদ আহমেদ


নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬, ০৭:৪৪ পিএম
বিএবির নতুন ভাইস চেয়ারম্যান শরীফ জহির ও রাশেদ আহমেদ

ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকর্সের (বিএবি) নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী।

মঙ্গলবার (৫ মে) বিএবির অনুষ্ঠিত ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানরা বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে বিএবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এবং পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মনজুরুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন ও বিএবির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এএইচ/পিএস

Link copied!