• ঢাকা
  • শনিবার, ৩০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চকরিয়ায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ


কক্সবাজার প্রতিনিধি মার্চ ১৩, ২০২৪, ০৭:০৪ পিএম
চকরিয়ায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার বদরখালী থেকে অজ্ঞাত  (১২ বছরের) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) সকালে বদরখালী ফেরিঘাট স্টেশনের স্লুইসগেইট সংলগ্ন এলাকা থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়- তার মরদেহ পানিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কিশোরটি মৃগী রোগে আক্রান্ত ছিলো।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়-লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে ছেলেটি শিক্ষার্থী।অনুমানিক তার বয়স ১২ বছর। এ কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

এমএস 

Link copied!