• ঢাকা
  • রবিবার, ০৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপালি গ্রেফতার


শেরপুর প্রতিনিধি মার্চ ১৪, ২০২৫, ০৮:৩৫ পিএম
মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপালি গ্রেফতার

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজারের নিজ বাড়ি থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আয়েশা সিদ্দিকা রুপালি তেঁতুলতলার বাসিন্দা আব্দুর রহিম পাগলার মেয়ে বলে জানা গেছে। 

পুলিশ জানায়, আয়শা আক্তার রুপালির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ শুক্রবার ভোরে তেঁতুলতলা বাজারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। অভিযোগ আছে রুপালি সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক প্রভাবশালী এমপি ও নেতাদের সঙ্গে সখ্যতা থাকায় অনেক সুযোগ সুবিধা আদায় করে নেন।

ঝিনাইগাতী থানার ওসি আল-আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আইএ

Link copied!