• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক ইলিশের দাম ৬ হাজার টাকা


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৩:০৯ পিএম
এক ইলিশের দাম ৬ হাজার টাকা

কুয়াকাটা : পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের এক বিশাল ইলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মহিপুরের মনোয়ারা মৎস্য আড়তে মাছটি ৬ হাজার ৯০ টাকায় বিক্রি হয়। এ

জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি ধরা পড়ে। পরে মহিপুর আড়তে আনা হলে স্থানীয়দের ভিড় জমে যায় মাছটি একনজর দেখতে।

ক্রেতা ছগির আকন জানান, সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটি আড়তে নিয়ে আসেন। তখন এক লাখ ১৬ হাজার টাকা মণ হিসেবে ৬ হাজার ৯০ টাকায় তিনি মাছটি ক্রয় করেন। তিনি বলেন, “এমন বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। এমন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। নিয়মকানুন মেনে মাছ ধরা হলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে।”

পিএস

Wordbridge School
Link copied!