• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে


গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৩৭ এএম
গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

গাজীপুর: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চান্দনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেন, আগুনের খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এসআই

Link copied!