• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর প্রাণনাশের হুমকির অভিযোগ


খুলনা প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:১৩ পিএম
জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি : প্রতিনিধি

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও দলটির হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী অভিযোগ করেন বলেন, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সে একজন ব্লাকমেইলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বরে ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে বলে- আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।
 
কৃষ্ণ নন্দী বলেন, ‘আমি জামায়াতে ইসলামী থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। নির্বাচনের মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’
 
এ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
এর আগে খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় জামায়াত ইসলামী। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কৃষ্ণ নন্দীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
 
জ্মায়াতে ইসলামীর ইতিহাসে এবারই প্রথম অন্য ধর্মের কোনো ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!