• ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগস্টেই নতুন পে-স্কেলের গেজেট, কার্যকর ১ জুলাই থেকে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৬, ০৫:২৪ পিএম
আগস্টেই নতুন পে-স্কেলের গেজেট, কার্যকর ১ জুলাই থেকে

ফাইল ছবি

এক দশকের দীর্ঘ প্রতীক্ষা শেষে সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর সুপারিশ। সব প্রক্রিয়া শেষে আগামী আগস্টের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার। আর এই বেতনকাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকেই।

অর্থ বিভাগ ও সচিব কমিটির উচ্চপর্যায়ের সূত্রমতে, প্রস্তাবিত বেতনকাঠামোয় সবচেয়ে বেশি স্বস্তি ফিরছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনে। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির আভাস পাওয়া গেছে। আর ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়তে পারে ৬০ থেকে ৭০ শতাংশ। মূল বেতনের বাইরে বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতায় আনা হচ্ছে আমূল পরিবর্তন, যা দীর্ঘদিনের মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে বড় ভূমিকা রাখবে।

অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থার ওপর চাপ সামলাতে এটি দুই ধাপে বাস্তবায়ন হতে পারে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইতোমধ্যে নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়নে প্রায় ৪৪ হাজার কোটি টাকার সংরক্ষিত বাজেট রাখা হয়েছে।

দীর্ঘ ১১ বছর পর বাস্তবায়নের মুখ দেখতে যাওয়া এই মহাপরিকল্পনা কেবল ২৪ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জীবনযাত্রার মানই বাড়াবে না, বরং চাঙ্গা করবে পুরো দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকেও। এখন অপেক্ষা কেবল মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের।

এসএইচ 

Link copied!