• ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ল খাদে, ভাঙল রোগীর পা


ঝালকাঠি প্রতিনিধি  জুলাই ২৭, ২০২৬, ০২:৪৫ পিএম
ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ল খাদে, ভাঙল রোগীর পা

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ছিটকে খাদে পড়ায় ভেতরে থাকা রোগীর পা ভেঙে গেছে। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

জানা গেছে, ঝালকাঠি সদর থেকে ছেড়ে আসা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রায়পুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পরে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, আমার চাচা ফজলুল হক ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তার একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, অ্যাম্বুলেন্সটি উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিএস

Link copied!