• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামালপুর-২ আসনে ড. ছামিউল হক ফারুকীর মনোনয়ন জমা


জামালপুর প্রতিনিধি ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৩০ পিএম
জামালপুর-২ আসনে ড. ছামিউল হক ফারুকীর মনোনয়ন জমা

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট আসন হিসেবে পরিচিত জামালপুর-২ (ইসলামপুর উপজেলা) নির্বাচনী এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে  জামালপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. অধ্যক্ষ মো. ছামিউল হক ফারুকী। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পুরো কার্যক্রমজুড়ে তার সঙ্গে ছিলেন ইসলামপুর উপজেলার দায়িত্বশীলরা।

জামালপুর–২ আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর মনোনয়নপত্র জমা দিয়ে এলাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে। সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার পর থেকেই নয়, বরং তার আগেও নীরবে ও নিষ্ঠার সঙ্গে জামালপুর–২ আসনের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ড. ছামিউল হক ফারুকী। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

সাধারণ ভোটাররা জানান, কোনো দলীয় পরিচয়ের কারণে নয়, বরং ড. অধ্যক্ষ মো. ছামিউল হক ফারুকীর কাজ, সততা ও মানুষের কল্যাণে তার নিরলস প্রচেষ্টার কারণেই তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, জনগণের সেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!