• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসি মাছউদ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৬:৪১ পিএম
নভেম্বরে হচ্ছে না ইউপি নির্বাচন: ইসি মাছউদ

ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা রয়েছে। তাই আগামী নভেম্বরে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে তিনি এসব কথা জানান।

ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
 
তিনি আরো বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এ ছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করেছে ইসি।

পিএস

Link copied!