• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে খুব শীঘ্রই ডিজিটাল ব্যাংকিং হতে যাচ্ছে: অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৮:৪১ পিএম
দেশে খুব শীঘ্রই ডিজিটাল ব্যাংকিং হতে যাচ্ছে: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শীঘ্রই দেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দেশে খুব শীঘ্রই ডিজিটাল ব্যাংকিং হতে যাচ্ছে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এটি আমাদের ডিজিটাল অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম প্রধান অংশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত 'ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: পলিসি গোলস, ট্রানজেকশনস ইকোলজি অ্যান্ড সাসটেইনেবল রোডম্যাপ' শীর্ষক এক সংলাপে তিনি এ তথ্য জানান। 

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যাংকিং বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির একটি মূল উপাদান হয়ে উঠবে। সাইবার নিরাপত্তা জোরদার, উন্নত ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং ক্রেডিট তথ্যের সঠিক সমন্বয়ের ওপর জোর দিয়ে নীতি নির্ধারকরা পর্যায়ক্রমে এই সেবা চালুর পরিকল্পনা করছেন।

তিনি বলেন, ‘ডিজিটাল ব্যাংকিংকে আলাদা করে দেখার সুযোগ নেই। বরং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধার সমন্বয়ে গঠিত একটি বিস্তৃত ইকোসিস্টেম হিসেবে এ ব্যবস্থাকে বিবেচনা করতে হবে।’

ডিজিটাল ব্যাংকিং প্রথাগত ব্যবস্থার বাইরে থাকা নিম্ন আয়ের পরিবার, কৃষক ও প্রান্তিক মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিএস

Link copied!