শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এতে বলা হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন সব গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টার্মিনাল ফিডারের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
এলাকাগুলো হলো- সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
এম






























-20260911030407.jpg)








