• ঢাকা
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মঞ্চে কাঁদলেন শামা ওবায়েদ


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:০২ এএম
মঞ্চে কাঁদলেন শামা ওবায়েদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে ভোট গ্রহণ পর্যন্ত নিজ দলীয় নেতাকর্মীদের রাতে গ্রাম ও ঘর পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

‌তি‌নি কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, “রাত ১২টা, ১টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে। রাতে যারা ঢোকে তারা ভালো উদ্দেশ্যে ঢোকে না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দেবেন। ঘর পাহাড়া দেবেন।

যদি আপনার এই বোন বিজয় লাভ করে তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সবাই সংসদে যাবেন।”

র‌বিবার( ৮ ‌ফেব্রুয়া‌রি ) বিকে‌লে নিজ নির্বাচনী এলাকার নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ ( এমএন ) একাডেমি মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উ‌দ্যো‌গে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি তার বাবা বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, “বাবার জন্য এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে আমাকে ভালোবেসেছে। আমার বাবা নগরকান্দা-সালথার মানুষদের দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আগলে রেখেছিলেন।

শামা ওবা‌য়েদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগামীতে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বাবার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলতে চাই। রুখে দিতে চাই দুর্নীতি, স্বজনপ্রী‌তি ও চাঁদাবাজিকে।”

তি‌নি বলেন, “বিএনপি যদি বিজয় লাভ করে তাহলে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা পাবেন। যাতে কোনো দুর্নীতিবাজরা আপনাদের পকেট খালি করতে না পারে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাবা সব সময় ন্যায়ের পথে ছিলেন। আমিও দুর্নীতিমুক্ত নগরকান্দা, দুর্নীতিমুক্ত পৌরসভা এবং চাঁদাবাজমুক্ত নগরকান্দা গড়ে তুলতে আপনা‌দের সহ‌যো‌গিতা চাই।”

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় অন‌্যদের ম‌ধ্যে বক্তব্য দেন ফ‌রিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ প্রমুখ।

এম

Wordbridge School
Link copied!