• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সকালের পর বিকালেও কমলো স্বর্ণের দাম


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১৪ পিএম
সকালের পর বিকালেও কমলো স্বর্ণের দাম

ফাইল ছবি

ঢাকা: দেশের বাজারে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪২৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

এর আগে রোববার রাতে সোনার দাম ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়।

পিএস

Wordbridge School
Link copied!