• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে একদিনেই সোনার দাম ভরিতে কমলো ১২ হাজার টাকা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:৪২ এএম
দেশে একদিনেই সোনার দাম ভরিতে কমলো ১২ হাজার টাকা

গেল কয়েক মাসে দেশের বাজারে স্বর্ণের দাম টানা গগনচুম্বীর পর এবার নামতে শুরু করেছে। শুধু গতকাল সোমবারই দুইদফা সোনার দাম ভরিতে কমেছে ১২ হাজার ১৩ টাকা। আজ (০৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়।

গতকাল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার রাতে ঘোষণা দিয়ে সোমবার ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৯২৫ টাকা। তবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ভরিতে আরও ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়। এতে একদিনে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৩ হাজার ৯৩৯ টাকা। দেশে এর আগে কখনো একদিনে তিন দফা সোনার দাম পরিবর্তনের ঘটনা ঘটেনি।

এরপর আবার বিকেলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ১৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৪৭ টাকা কমিয়ে ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এম
 

Wordbridge School
Link copied!