• ঢাকা
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বোয়ালমারীতে ৪০ রাউন্ড গুলি উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি  ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:০৫ পিএম
বোয়ালমারীতে ৪০ রাউন্ড গুলি উদ্ধার

ছবি : প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীর একটি দোকানের সামনের বেঞ্চের ওপর রাখা পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়ান্ড কওমি মাদ্রাসার সামনে অবস্থিত মানিক শেখ (৫০) নামের জনৈক ব্যক্তির চায়ের দোকান। এশার নামাজ আদায় করতে তিনি দোকান বন্ধ করে পাশের মসজিদে যান। এশার নামাজ আদায় শেষে তিনি দোকান খুলতে গেলে দোকানের সামনের বেঞ্চের ওপর থাকা দুটি প্যাকেট দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে তিনি তাৎক্ষণিকভাবে বোয়ালমারী থানায় খবর দেন।

সংবাদ পেয়ে বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশীদ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেট দুটি উদ্ধার করেন। পরে প্যাকেট খুলে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত ‘7.62×39 mm Ball Ammo’ লেখা দুটি প্যাকেটের ভেতরে মোট ৪০ রাউন্ড গুলি রয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!