• ঢাকা
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিন্টুর বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ জামায়াত প্রার্থীর


ফেনী প্রতিনিধি ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:০৯ পিএম
মিন্টুর বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ জামায়াত প্রার্থীর

ছবি : প্রতিনিধি

ফেনী: ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ তুলেছেন একই আসনের জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগে করেন। এসময় তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

ডা. মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, নির্বাচনী সভায় আবদুল আউয়াল মিন্ট বলেছেন- ‘আমি বেঁচে থাকতে জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না’। মিন্টুর এই কথায় সুগভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।

ভোটের আগ মুহুর্তে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

এই জামায়াত প্রার্থী বলেন, প্রচারণায় তার কর্মীরা বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছেন। এছাড়া দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লার পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। 

তিনি বলেন, হলফ নামায় চিকিৎসক উল্লেখ করলেও তার প্রতিপক্ষ বিষয়টি নিয়ে অপপ্রচার করছে। 

সংবাদ সম্মেলনে তিনি ফেনী-৩ আসনে জামায়াতের ইশতেহার তুলে ধরেন। এসময় রাজনৈতিক বিভাজন দূর করে প্রতিহিংসা বন্ধের আহবান জানিয়ে ফখরুদ্দিন মানিক বলেন, সবাইকে নিয়ে আসনটিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। নদী ভাঙ্গনরোধকে প্রধান সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াত প্রার্থী। 

সংবাদ সম্মেলনে ফেনী জেলা জামায়াত ইসলামীর আমীর মুফতী আবদুল হান্নান, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!