• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেরপুরে ব্যালট ছিনতাই, ধানের শীষে সিল মারার পর উদ্ধার


শেরপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৬ এএম
শেরপুরে ব্যালট ছিনতাই, ধানের শীষে সিল মারার পর উদ্ধার

ছবি : প্রতিনিধি

শেরপুর: শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এই ঘটনা ঘটে। 

এ বিষয়ে ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি। কারা এর সাথে জড়িত তা বের করা হবে। 

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপারে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!