• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন


মাদারীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:২৯ পিএম
রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

ছবি : প্রতিনিধি

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কে বা কারা এই আগুন ধরিয়েছে তা এখনো জানা যায়নি। মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোন সমস্যা হয়নি। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!