• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগমারায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:০১ পিএম
বাগমারায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী-৪ (বাগমারা) আসনে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির কর্মীর বিরুদ্ধে এই জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোট কেন্দ্রের পাশে এ ঘটনায় ওই জামায়াত কর্মী আহত হয়।

আহত জামায়াত কর্মীর নাম এনামুল হক (৪২)। তিনি ওই এলাকার ইসমাইলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয় বিএনপি নেতা আবদুস সালাম পারভেজের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতকর্মী এনামুলের মাথায় গুরুতর জখম হয়। 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় জামায়াতের আরো দুই কর্মী আহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির সমর্থকরা পালিয়ে যায়। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, জামায়াতের এক কর্মীকে কুপিয়ে যখন করা হয়েছে জানতে পেরে ওই এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পিএস

Wordbridge School
Link copied!