• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৩৭ পিএম
বিএনপির বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন 

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।

এ সময় তিনি বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অনিয়মে জড়িত থাকার অভিযোগ তোলেন। অধ্যাপক রেজাউল করিম অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

এসএইচ 

Wordbridge School
Link copied!