• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম যে কারণে বাদ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:৫২ পিএম
বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম যে কারণে বাদ

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন সত্ত্বেও গেজেট থেকে বাদ পড়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

গত ১১ নভেম্বর এক হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে এক হাজার ৪৯০ জন প্রার্থীর নামই স্থান পেয়েছে। ফলে চূড়ান্ত ফলাফলে বাদ পড়লেন ১৮৬ জন, যার মধ্যে শামীম শাহরিয়ারও রয়েছেন।

এর আগে, গত ৩০ জুন রাতে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। ওই ফলাফলে শামীম শাহরিয়ার পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন।

শামীম শাহরিয়ার শিক্ষাজীবন শুরু করেন রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, এরপর নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

চূড়ান্ত গেজেটে তার নাম না থাকার কারণে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক কারণে নাকি কোনো প্রশাসনিক বা প্রক্রিয়াগত কারণে তিনি বাদ পড়েছেন-তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। পিএসসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশিত কোনো মন্তব্য নেই। মেধাক্রম শুরু হয়েছে শামীমের পরে চূড়ান্ত ফলাফলে থাকা প্রার্থী থেকে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!